গোলাপগঞ্জে নির্বাচন পর্যবেক্ষণ করতে গিয়ে হামলার শিকার ৩ সাংবাদিক
সৈয়দ রাসেল আহমদ
প্রকাশিত হয়েছে : ০৮ মে ২০২৪, ১০:৫৯ অপরাহ্ণ
সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন পর্যবেক্ষণ করতে গিয়ে তিন সাংবাদিক হামলার শিকার হয়েছেন। বুধবার দুপরে হামলার পৃথক ঘটনা ঘটে।
গোলাপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন পর্যবেক্ষণে ভাদেশ্বর মীরগঞ্জ বাজার দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে গেলে ভোট জালিয়াত চক্রের হামলার শিকার হন প্রথম আলো উত্তর আমেরিকার গোলাপগঞ্জ প্রতিনিধি ও অনলাইন নিউজ পোর্টাল জি ভয়েস টোয়েন্টিফোরের সম্পাদক প্রকাশক সামিল হোসেন ও দৈনিক যায়যায়দিন গোলাপগঞ্জ প্রতিনিধি আব্দুল্লাহ।
উল্লেখ্য, এর পূর্বে গোলাপগঞ্জের ফুলবাড়ি ইউনিয়নে সংবাদ সংগ্রহ কালে আহত হন জিবি টেলিভিশন সাংবাদিক তামিম আহমদ।
জানা যায়, আহত সাংবাদিক সামিল হোসেনকে উপজেলা হাসপাতালে চিকিৎসা শেষে বাড়িতে পাঠানো হয়েছে। অপর দুই সাংবাদিক প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে।




