দোয়ারাবাজারে রউফ এন্ড আউয়াল ফাউন্ডেশন’র চতুর্থ ক্বেরাত প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান সম্পন্ন
সোহেল মিয়া,দোয়ারাবাজার(সুনামগঞ্জ)
প্রকাশিত হয়েছে : 10 April 2024, 1:30 PM
সুস্থ সংস্কৃতি চর্চায় সুনামগঞ্জের দোয়ারাবাজারে রউফ এন্ড আউয়াল ফাউন্ডেশনের ৪র্থ ভার্চুয়াল কুরআন তিলাওয়াত ও নাতে রাসুল (সা:) প্রতিযোগিতা ২০২৪ ফলাফল ঘোষণা ও সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
রবিবার (৭ এপ্রিল) ফেইসবুক লাইভের মাধ্যমে প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করা হয়।
রউফ এন্ড আউয়াল ফাউন্ডেশন এর পৃষ্ঠপোষক জিয়াউল আহমেদ জামিল এর সঞ্চালনায়,সভাপতি মাছুম আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ ৫- আসনের সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন,বিশেষ অতিথি ছিলেন ছাতক উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান গোলাম আম্বিয়া মাজকুর পাবেল, দারুল হাদিস লতিফিয়া ইউএসএ এর প্রিন্সিপাল মাওলানা আবুল কাশেম মো: ইয়াহিয়া, নরসিংপুর আদর্শ দাখিল মাদ্রাসার সুপার মাওলানা ছাদিকুর রহমান, ছাত্রনেতা মাওলানা আহমদ শরিফ, মাওলানা আবুল আহসান মুকদ্দোস, ইউএসএ প্রবাসী ফয়ছল আহমেদ প্রমুখ। শুভেচ্ছা বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক বিলাল আহমেদ।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তিলাওয়াত করেন ক্বারী আব্দুল কাদির বাবুল। নাতে রাসুল (সা:) পরিবেশন করেন ইতালি প্রবাসী আল আমিন কাওসার।
উল্লেখ্য,প্রতিযোগিতায় দেশ ও বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে মোট ১১৩ জন প্রতিযোগি অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন (কোরআন তিলাওয়াত) ফেঞ্চুগঞ্জ মোহাম্মাদিয়া মাদ্রাসার প্রভাষক মাওলানা আবুল ফজল মো: ত্বোহা, নাতে রাসুল: রিসালাহ’র পরিচালক শিল্পী আব্দুল ওয়াদুদ ময়নুল।
এতে কুরআন তেলাওয়াতে তিনজন ও নাতে রাসূল (সাঃ) তিনকে বিজয়ী ঘোষণা করা হয়।।
শিক্ষা/হা




