সু-শিক্ষা গ্রহণ করে আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলায় কাজ করতে হবে: অ্যাডভোকেট শাহজাহান
কোম্পানীগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : 05 February 2024, 3:37 PM
সিলেট জেলা দায়রা জজ আদালতের এপিপি কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক ঢালারপাড় উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি অ্যাডভোকেট শাহজাহান চৌধুরী বলেন, একজন পরিপূর্ণ মানুষ হতে হলে আমাদেরকে সুশিক্ষা গ্রহণ করতে হবে। সু-শিক্ষা গ্রহণ করে আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলায় কাজ করতে হবে। তিনি বলেন, এসএসসি পরীক্ষা শুধু একটা পরীক্ষা নয়-এটা শিক্ষা জীবনের একটা গুরুত্বপুর্ণ অধ্যায়। এর সফল উত্তোরণের মধ্যেই নিহিত রয়েছে ভবিষ্যতের সকল স্বপ্ন এবং আশা।
ঢালারপাড় উচ্চ বিদ্যালয় এর ২০২৪ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধান শিক্ষক বিউটি বেগমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, সিনিয়র শিক্ষক গোলাম মোস্তফা,সিনিয়র সহকারী শিক্ষক আলী উসমান,অভিভাবক সদস্য, গিয়াস উদ্দিন, সিদ্দিক খান,সুজন চৌধুরী, ফায়জুর রহমান,কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি ওমর আলী,ছাত্রনেতা জামির হোসেন। যুবলীগ নেতা করম আলী,আরিফুল হক সেন্টু প্রমুখ।
একই দিনে প্রতিষ্ঠান প্রাঙ্গণে দোয়া মাহফিল অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রতিষ্ঠান, শিক্ষক-শিক্ষার্থী ও সর্বোপরি দেশের মঙ্গল কামনা করে মোনাজাত করা হয়।
সিলেটসংবাদ/হান্নান




