আওয়ামী লীগ নেতার দ্বারা সিলেট শহরের এক বিধবার বাড়ী দখল
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : 07 October 2022, 11:32 PM
গত ০৪ অক্টোবর ২০২২, সিলেট শহরের সোনাতলা ঝর্ণারপাড় এলাকার সবুজ ৮ নম্বর বাসা স্থানীয় প্রভাবশালী আওয়ামী লীগ নেতা আলকাস মিয়া ও তাঁর লোকজন দখল করে নেওয়ার অভিযোগ পাওয়া যায়।
তথ্যমতে, আনোয়ারা বেগম গত কয়েক বৎসর থেকে উক্ত বাসায় বসবাস করতে ছিলেন। তিনি, এই মুহূর্তে ভিসিট ভিসায় যুক্তরাজ্যে তাঁর মেয়েকে দেখার উদ্দেশ্যে গত মাসে যান। তাঁর সাথে, মুঠোফোনে (হোয়াটস্যাপ) যোগাযোগ করা হলে বলেন, তার ঘরের কেয়ারটেকার এর মাধ্যমে খবরটি পান। তিনি আমাদের প্রতিনিধির সাথে কথা বলার সময় বারবার কান্নায় ভেঙে পড়েন।
তিনি একজন অসুস্থ বিধবা মহিলা। তিনি বাসার জায়গা গত ২০১৬ ইং সনে জনাব সুহাইল আহমদের নিকট হতে ক্রয় করেন। এই বাসা তার একমাত্র সম্বল, এর ইনকাম দিয়ে তিনি জীবন যাপন করেন। প্রশাসনের নিষ্ক্রিয়তায় তিনি হতাশ। এই বিষয়ে গণ মাধ্যমের কর্মীদের সহযোগিতা ও আন্তরিকতা প্রত্যাশা করেন।
অপরদিকে, আলকাস মিয়ার মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি আমাদের প্রতিনিধিকে জানান, জায়গাটি তার পূর্বপুরুষের, তিনি অনেকদিন যাবৎ আনোয়ারা বেগমকে বলে আসতেছিলেন বাসা খালী করে দিতে।
আনোয়ারা বেগম একজন বিধবা ও অসুস্থ মহিলা বিবেচনায় তিনি তার বিরুদ্ধে কঠোর ব্যবস্তা নেন নাই। জায়গার সকল প্রকার কাগজ ও প্রমাণাদি তাঁর আছে বলে জানান ।




