জাতির পিতা মাত্র সাড়ে তিন বছরে যুদ্ধ-বিধ্বস্ত দেশকে পুনর্গঠন করেন: অ্যাডভোকেট শাহজাহান
সিকডে
প্রকাশিত হয়েছে : ১৭ ডিসেম্বর ২০২৩, ১:০৯ পূর্বাহ্ণ
সুপ্রিম কোর্টের আইনজীবী ও সিলেট জজ আদালতের এপিপি কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহজাহান চৌধুরী বলেন, জাতির পিতা মাত্র সাড়ে তিন বছরে যুদ্ধ-বিধ্বস্ত দেশকে পুনর্গঠন করেন। মাত্র ১০ মাসে প্রণীত হয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান। তিনি যুদ্ধ-বিধ্বস্ত দেশটিকে নিয়ে যান স্বল্পন্নোত দেশের কাতারে। বঙ্গবন্ধু যখন দেশের অর্থনৈতিক মুক্তির চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাচ্ছিলেন তখনই স্বাধীনতাবিরোধী অপশক্তি ১৯৭৫ সালের ১৫ আগস্টের কালরাতে তাঁকে, পরিবারের অধিকাংশ সদস্যসহ নিষ্ঠুরভাবে হত্যা করে। দেশের অর্থনৈতিক অগ্রগতিকে স্তব্ধ করা হয়।
তিনি বলেন, বঙ্গবন্ধুর ‘সোনার বাংলা’ নির্মাণের স্বপ্নকে অনুসরণ করে তার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি সমৃদ্ধ ও জ্ঞানভিত্তিক স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বদ্ধপরিকর। তার কার্যকর পদক্ষেপের ফলে বাংলাদেশ একটি গতিশীল অর্থনীতি ও সম্ভাবনার দেশে পরিণত হয়েছে। বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়নের রোল মডেল হিসেবে পরিগণিত হয়েছে।
শনিবার (১৬ ডিসেম্বর) সন্ধায় বাংলাদেশ ইয়ুথ ডেভেলপমেন্ট অরগানাইজেশান এর আয়োজনে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
অ্যাডভোকেট শাহজাহান বক্তৃতায় শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সশ্রদ্ধচিত্তে স্মরণ করেন। সেইসঙ্গে তিনি জাতীয় চার নেতা এবং সকল বীর মুক্তিযোদ্ধার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান।
অনুষ্ঠানে বাংলাদেশ ইয়ুথ ডেভেলপমেন্ট অরগানাইজেশানের সভাপতি ঈশা তালুকদারের সভাপতিত্বে ডা.শরীফ আহমদ এর উপস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন বৈদেশিক সংবাদদাতা সিলেট এর সভাপতি সাংবাদিক খালেদ আহমদ,আলী আহসান হাবীব।
সিলেটসংবাদ/হান্নান




