শাহজালাল (রঃ) মাজারে ডা.স্বপ্নীলের শিরনী বিতরণ অব্যাহত
সিকডে
প্রকাশিত হয়েছে : ১৩ ডিসেম্বর ২০২৩, ২:১৯ অপরাহ্ণ
শত ব্যস্ততার মধ্যে ও সিলেটের শাহজালাল ( র.) মাজারে শিরনি বিতরণ অব্যাহত রেখেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইন্টারভেনশনাল হেপাটোলজি ডিভিশনের প্রধান ও সম্প্রীতি বাংলাদেশ এর সদস্য সচিব অধ্যাপক ডা.মামুন আল মাহতাব ( স্বপ্নীল)।
মঙ্গলবার (১২ ডিসেম্বর ) রাতে শাহজালাল মাজারে দর্শনার্থীদের মাঝে শিরনী বিতরণ করেন।
শিরনী বিতরণ শেষে মাজার জিয়ারত করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের জন্য দোয়া চেয়েছেন।
তিনি বলেন, আল্লাহতায়ালা শেখ হাসিনাকে যেন দীর্ঘ হায়াত দান করেন। শেখ হাসিনা বেঁচে থাকলে দেশ আরও অনেক দূর এগিয়ে যাবে।
সিকডে/হান্নান




