সোস্যাল হিরো অ্যাওয়ার্ড পেলেন দোয়ারাবাজারের সাংবাদিক দেলোয়ার
সোহেল মিয়া,দোয়ারাবাজার(সুনামগঞ্জ)
প্রকাশিত হয়েছে : ১১ ডিসেম্বর ২০২৩, ১২:৪১ পূর্বাহ্ণ
মানবিক ও সমাজ সেবামূলক কাজে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ সোস্যাল হিরো অ্যাওয়ার্ড ২০২৩ পেয়েছেন সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের আইন বিষয়ক সম্পাদক সাংবাদিক দেলোয়ার হোসেন,তিনি উপজেলার নৈনগাঁও গ্রামের মুহিবুর রহমানের সপ্তম পুত্র ।
শনিবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে স্বেচ্ছাসেবী সংগঠন ক্লিন ভিলেজ গ্রীন ভিলেজ’র আয়োজনে এই “সোস্যাল হিরো অ্যাওয়ার্ড-২০২৩ প্রদান করা হয়।
উল্লেখ্য, করোনা মহামারি চলাকালীন সময়ে হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক, পিপিই, খাদ্যসামগ্রী বিতরণ এবং জনসচেতনতামূলক বিভিন্ন কর্মসূচী পালনে বিশেষ ভূমিকা , ২০২২ সালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত উপজেলার মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ, পূনবার্সনে সহযোগিতা, অসহায় অসুস্থ রোগীর চিকিৎসা, দারিদ্র্য শিক্ষার্থীদের শিক্ষা ক্ষেত্রে সহযোগিতা, মেডিক্যাল ক্যাম্প,, ওষুধ বিতরণ সহ সার্বিক মানবিক ও সমাজ উন্নয়নমুলক কাজে সহায়তায় বিশেষ ভূমিকার স্বীকৃতি স্বরূপ ক্লিন ভিলেজ গ্রীন ভিলেজ এ “সোস্যাল হিরো অ্যাওয়ার্ডে ভূষিত করেন।
দেলোয়ার হোসেন দীর্ঘদিন যাবত দোয়ারাবাজার উপজেলার অসহায়,সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে সামাজিক ও মানবিক কাজ করে আসছেন।
শনিবার ক্লিন ভিলেজ গ্রীন ভিলেজ সংগঠনের নিজস্ব ব্যানারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি সিলেট সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র আলহাজ্ব মখলিছুর রহমান কামরান,
বিশেষ অতিথি মদনমোহন কলেজ সিলেটের সাবেক অধ্যক্ষ শিক্ষাবিদ এম আতাউর রহমান পীর, সংগঠনের সভাপতি রোটারিয়ান ইকবাল হোসেন তার হাতে এই এওয়ার্ড তুলে দেন।
এসময় নাট্য নির্মাতা এম এস সুমন ও সংবাদ পাঠিকা জান্নাতুল নাজনীন আশা, ডাক্তার জহিরুল ইসলাম অচিন পুরী, আওয়ামী লীগ নেতা ও সমাজ উন্নয়ন কর্মী রোটারিয়ান রাহাত তরফদার, প্রিন্সিপাল ধীরেন্দ্র কুমার দাস, মিউজিশিয়ান ফোরাম সিলেটের সাধারণ সম্পাদক বিক্রম কুমার ভিকি উপস্থিত ছিলেন।
দেলোয়ার হোসেন জানান – সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে ভুমিকা রাখায় আমাকে এ এওয়ার্ড প্রদান করেছে ক্লিন ভিলেজ গ্রীন ভিলেজ সামাজিক সংগঠন আমি তাদের এ সম্মাননা পেয়ে অনুপ্রাণিত হয়েছি। অ্যাওয়ার্ড উৎসর্গ করলাম আমার প্রবাসী শুভাকাঙ্ক্ষীদের যারা আমাকে প্রতিটি মানবিক কর্মকাণ্ডে অর্থনৈতিক, মানষিক ভাবে সহযোগিতা করেছেন।
সিলেটসংবাদ/হান্নান




