থিয়েটার মুরারিচাঁদ’র সাংস্কৃতিক উৎসবের ৪র্থ দিনে ক্যাম্পাস পরিষ্কার অভিযান
সিকডে
প্রকাশিত হয়েছে : ১০ ডিসেম্বর ২০২৩, ১০:০৩ অপরাহ্ণ
সিলেটের মুরারিচাঁদ (এমসি) কলেজ ক্যাম্পাস পরিষ্কার করেছে থিয়েটার মুরারিচাঁদ। আজ রোববার সকালে থিয়েটার মুরারিচাঁদের সদস্যরা এই পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান করেন।
বিজয়ের ৫২ বছর ও থিয়েটার মুরারিচাঁদের এক দশক পূর্তি উপলক্ষ্যে থিয়েটার মুরারিচাঁদের আয়োজিত ১০ দিনব্যাপী সাংস্কৃতিক উৎসবের ৪র্থ দিন ছিলো এই ক্যাম্পাস পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান।
এসময় উপস্থিত ছিলেন মুরারিচাঁদ কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক মো. তৌফিক এজদানী চৌধুরী, গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ও থিয়েটার মুরারিচাঁদের দায়িত্বপ্রাপ্ত অধ্যাপক মো. গিয়াস উদ্দিন।
এবারের ক্যাম্পাস পরিস্কার পরিচ্ছন্নতার প্রতিপাদ্য বিষয় ছিলো- আমার ক্যাম্পাস, আমার অহংকার, আমার দায়িত্ব, রাখবো পরিস্কার।
ক্যাম্পাস/আবির




