ছিটা ফুলবাড়ী সনাতন সেবক সংঘের নতুন কমিটি গঠন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত হয়েছে : ১৩ নভেম্বর ২০২৩, ৬:৪৫ অপরাহ্ণগোলাপগঞ্জ উপজেলার পৌরসভাধীন ছিটা ফুলবাড়ী সনাতন সেবক সংঘের বর্তমান কমিটির মেয়াদ শেষ হওয়ায় নতুন কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার পুর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী নির্বাচন পরিচালনা কমিটি এক সভা আহ্বান করে। সভায় সর্বসম্মতিক্রমে নতুন কমিটি গঠনে একমত পোষণ হলে এবং উপস্থিত ৫৩জন সদস্যদের প্রকাশ্য ভোটে অধ্যক্ষ অসীম চন্দ্র পাল কে সভাপতি এবং ইঞ্জিনিয়ার শিবু প্রসাদ দাসকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট (২০২৩-২৪) একটি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অন্যান্যরা হলেন, সিনিয়র সহ সভাপতি অজিদ কুমার দেবনাথ, সহ সভাপতি দ্বীপেশ চন্দ্র,
যুগ্ম সাধারণ সম্পাদক স্বপন কান্তি ধর, সাংগঠনিক সম্পাদক ডা. সুশীল হালদার, অর্থ ও দপ্তর সম্পাদক শ্যামল বৈদ্য, ধর্ম, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক গোপাল মালাকার, নির্বাহী সদস্য নিক্রগ তালুকদার, নির্বাহী সদস্য (মহিলা) ফুলু রানী চক্রবর্তী।
একই দিনে নির্বাচন পরিচালনা কমিটি তাদের শপথ বাক্য পাঠ করান। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হীরেন্দ্র চক্রবর্তী, নলীনী মালাকার,নারায়ণ দেবনাথ, সমকাল প্রতিনিধি রতন মনী চন্দসহ প্রমূখ।
উল্লেখ্য, প্রধান নির্বাচন কর্মকর্তা অমীয় ভূষন পাল ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব অমল কুমার নাগ স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য নিশ্চিত করা হয়।





