স্পীকার হুমায়ুন রশিদ চৌধুরীর ৯৫তম জন্মবার্ষিকী পালিত
সিকডে
প্রকাশিত হয়েছে : ১১ নভেম্বর ২০২৩, ৯:১৪ অপরাহ্ণশ্রদ্ধা ও দোয়া’র মাধ্যমে জাতীয় সংসদের সাবেক স্পিকার ও বরেণ্য কূটনীতিক হুমায়ুন রশিদ চৌধুরীর ৯৫তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।
শনিবার (১১ নভেম্বর) বাদ যোহর স্পীকার হুমায়ুন রশীদ চৌধুরী স্মৃতি পরিষদ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের পক্ষ থেকে সিলেট জেলা শাখার উদ্যোগে হযরত শাহজালাল (রহঃ) দরগাহ মাজার সংলগ্ন গোরস্থানে মরহুমের সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও ফাতেহা পাঠ করা হয়।
স্পীকার হুমায়ুন রশীদ চৌধুরী স্মৃতি পরিষদ সিলেট জেলা শাখার আহ্বায়ক অধ্যাপক মো.জাকির হোসেন ও যুগ্ম-আহ্বায়ক ফালাহ উদ্দিন আলী আহমদের নেতৃত্বে এ সময়ে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সহ সভাপতি ও প্রয়াত হুমায়ুন রশীদ চৌধুরীর পৌত্র মাসুন নোমান রশীদ চৌধুরী, স্পীকার হুমায়ুন রশীদ চৌধুরী স্মৃতি পরিষদ’ সিলেট জেলা শাখার সদস্য সচিব মাহবুবুল হাফিজ চৌধুরী মুশফিক, সদস্য কাজী মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ জুবের খান, খলিল আহমদ প্রমুখ।
সিলেটসংবাদ/হান্নান





