শারদীয় দুর্গাপূজায় সিকৃবি রেজিস্টারের শুভেচ্ছা জ্ঞাপন
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২০ অক্টোবর ২০২৩, ৬:৫০ অপরাহ্ণ
সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজার উপলক্ষে গোলাপগঞ্জ-বিয়ানীবাজারসহ দেশের
হিন্দু ধর্মাবলম্বী সকল নাগরিককে শারদীয় শুভেচ্ছা জানিয়েছেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েব।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “ধর্ম যার যার উৎসব সবার” এ মন্ত্রে উজ্জীবিত হয়ে প্রত্যাশা হোক, সকল অশুভ শক্তিকে বিনাশ করে জাগ্রত হোক একটি সুস্থ সুন্দর সমাজ, দেশ, পৃথিবী।
এই উৎসবের পালনে মানুষের মধ্যে সামাজিক, নৈতিক আধ্যাত্বিক বাঁধন দৃঢ় হোক সেই সাথে বয়ে আনুক শান্তি- সম্প্রীতি, সৌভ্রাতৃত্ববোধের
বন্ধন।
তিনি আরো বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন অটুট রেখে
ঐক্যবদ্ধভাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ক্ষুধা-দারিদ্রমুক্ত ও সুখী সমৃদ্ধ সোনার বাংলাদেশ তথা জ্ঞানভিওিক স্মার্ট বাংলাদেশ গড়তে এগিয়ে আসা এখন সময়ের দাবী।
তিনি হিন্দু ধর্মাবলম্বীসহ সকল নাগরিকের সুখ শান্তি ও কল্যাণ কামনা করেন।




