সর্বোচ্চ বৃত্তি লাভে আল মদিনা একাডেমির ৬ জন মেধাবী শিক্ষার্থীকে দোয়ারাবাজার কিন্ডারগার্টেন এসোসিয়েশন’র সংবর্ধনা
সোহেল মিয়া,দোয়ারাবাজার(সুনামগঞ্জ)
প্রকাশিত হয়েছে : ০৪ সেপ্টেম্বর ২০২৩, ৯:৩০ অপরাহ্ণপ্রাথমিকে সরকারি (পঞ্চম শ্রেনী) শতভাগ বৃত্তি প্রাপ্তিতে সংবর্ধিত হয়েছে দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আল মদিনা একাডেমির -৬ জন কৃতি শিক্ষার্থী।
সোমবার (৪ সেপ্টেম্বর) দুপুরে এই সংবর্ধনার আয়োজন করে দোয়ারাবাজার উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন।
কিন্ডারগার্টেন এসোসিয়েশন সূত্রে জানা গেছে,২০২২ সালের প্রাথমিকে (পঞ্চম শ্রেনী)সরকারি বৃত্তি পরিক্ষায় আল মদিনা একাডেমির ৬ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে ৫ জন ট্যালেন্টপুল ও ১ জন সাধারণসহ শতভাগ ও সর্বোচ্চ বৃত্তি লাভ করে। ধারাবাহিকভাবে দোয়ারা সমিতি সিলেটের বৃত্তি পরিক্ষা ও
নরসিংপুর সমাজ কল্যাণ সংস্থা (নসকস) এর মেধাবৃত্তি পরিক্ষায় অংশগ্রহণ করে সর্বোচ্চ বৃত্তি লাভ করে আল মদিনা একাডেমি।
এদিকে,২০২২ সালে প্রাথমিকের সরকারি বৃত্তি পরিক্ষায় উপজেলার আরো-৩৪ টি কিন্ডারগার্টেন স্কুলের ট্যালেন্টপুল বৃত্তিপ্রাপ্ত ১৮ শিক্ষার্থী ও সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্ত ৭ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেয় দোয়ারাবাজার উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দোয়ারাবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান আল তানভির আশরাফী চৌধুরী,
এসোসিয়েশনের সভাপতি মুজিবুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শামিম হোসাইন’র পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফ মুর্শেদ মিশু,উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ফজলে রাব্বানী,উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পঞ্চানন কুমার সানা।
এই আয়োজনের মাধ্যেমে শিক্ষার্থীদের সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট দেয়া হয়।
এসময় উপস্থিত অতিথিগন আল মদিনা একাডেমির ভূয়সী প্রশংসা করেন।
এদিকে,আল মদিনা একাডেমির ৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করায় দোয়ারাবাজার উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি,সাধারণ সম্পাদক ও সকল সদস্যবৃন্দকে কৃতজ্ঞতা জানিয়েছেন আল মদিনা একাডেমির পরিচালক রফিকুর রহমান ও প্রিন্সিপাল মো:হাসান আলী ।
সারাদেশসংবাদ/হান্নান






