সরকারি হলো ছাতক ডিগ্রি কলেজ ও কর্মরত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারিবৃন্দ
সোহেল মিয়া,দোয়ারাবাজার(সুনামগঞ্জ)
প্রকাশিত হয়েছে : ৩০ আগস্ট ২০২৩, ১২:১৬ পূর্বাহ্ণসুনামগঞ্জের ছাতক উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ছাতক ডিগ্রি কলেজ-কে সরকারি করে গত ৮ই আগষ্ট ২০১৮ সালে প্রজ্ঞাপন জারি করার পর ৬ই আগষ্ট ২০২৩ শিক্ষামন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপ সচিব তানজিলা খানম কলেজে কর্মরত শিক্ষক কর্মকর্তা ও কর্মচারিগণকে সরকারিকরণ প্রজ্ঞাপন জারি করেন।
প্রজ্ঞাপনে “সরকারিকৃত কলেজ শিক্ষক ও কর্মচারী আত্তীকরণ বিধিমালা-২০১৮” – এর অলোকে সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলাধীন “ছাতক ডিগ্রি কলেজের কর্মরত সবাইকে গত ৬ আগষ্ট ২০২৩ হতে সরকারি করা হয়েছে বলে উল্লেখ করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের উপ সচিব তানজিলা খানম সরকারিকরণের এ প্রজ্ঞাপন জারি করেন।
এদিকে, ৬-আগষ্ট ২০২৩ শিক্ষামন্ত্রনালয়ের জারিকৃত প্রজ্ঞাপন অনুযায়ী সোমবার ২৭ আগষ্ট ২০২৩ তারিখে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর ঢাকায় ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে তুলশী চরন দাস এর যোগদানের পর ২৮-আগষ্ট ২০২৩ ছাতক কলেজের সকল শিক্ষক এবং কর্মকর্তা কর্মচারী যোগদানের মধ্যদিয়ে এই কলেজের সরকারিকরণ প্রত্রিয়ার সমাপ্তি ঘটে।
অন্যদিকে,কলেজ, কর্মরত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারিবৃন্দকে সরকারি করে প্রজ্ঞাপন জারি হওয়ার সংবাদে উক্ত কলেজের শিক্ষক-কর্মচারীদের মাঝে এক আনন্দঘন পরিবেশ বিরাজ করছে। মঙ্গলবার (২৯ আগষ্ট) বিকেলে কলেজের সকল শিক্ষককে ফুল দিয়ে বরন করে নেন কলেজের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
এ সময় কলেজের সাবেক অধ্যক্ষ মইন উদ্দিন আহমদ, সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুস সাত্তার ও কলেজের শিক্ষক,কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
তারা মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন এবং শোকাবহ আগষ্টে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’সহ তাঁর পরিবারের সকল শহীদ সদস্যর আত্মার মাগফিরাত কামনা করে মহান সৃষ্টিকর্তার নিকট দোয়া প্রার্থনা করেছেন এবং সকলের জন্য দোয়া চেয়েছেন।
শিক্ষা/হান্নান





