ছাতক টিএসসির এইচএসসি ২৩ ব্যাচের বিদায় অনুষ্ঠান সম্পন্ন
ছাতক প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : 14 August 2023, 5:55 PMসিলেটের সুনামগঞ্জ জেলার শিল্পনগরী ছাতক উপজেলার ঐতিহ্যবাহী কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান ছাতক টেকনিক্যাল স্কুল ও কলেজের এইচএসসির ২০২৩ ব্যাচের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ছাতক টেকনিক্যাল স্কুল ও কলেজের ড্রেস মেকিং বিভাগের প্রধান এনায়েত রাব্বির সঞ্চালনায় ও কলেজের অধ্যক্ষ জাকিরুল ইসলামের সভাপতিত্বে এইচএসসি ২০২৩ ব্যাচের মোছাঃ খাদিজা বেগমের কুরআন তেলাওয়াতের মাধ্যমে বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল শুরু হয়।
অনুষ্ঠানের শুরুতে এইচএসসি ২৩ ব্যাচের শিক্ষার্থী একরাম হোসেন, মেরাজুল ইসলাম পাভেল, জুবায়েদ হোসেন রায়েদ ও মাহমুদুল হাসান নাঈম তাদের বক্তব্যে বলেন নবম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পযর্ন্ত এই প্রতিষ্ঠানে পড়ালেখা করেছি।
শিক্ষকদের উদ্দেশ্যে বলেন আপনাদের আমরা বিভিন্ন কষ্ট দিয়েছি। তাই আমাদের সবাইকে ক্ষমা করে দিয়ে পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করার জন্য দোয়া করবেন।
শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন ফার্ম-মেশিনারী বিভাগের প্রধান বিল্লাল হোসেন,ইলেকট্রিক্যাল বিভাগের প্রধান প্রশান্ত কুমার সিংহ, ড্রেসমেকিং বিভাগের প্রধান এনায়েত রাব্বি।
এছাড়াও বক্তব্য প্রদান করেন মোঃ আব্দুস সোবহান, ফয়েজ আহমদ, আনোয়ার হোসেন,পিয়াস, রয়েল সরকার সহ কলেজের সকল শিক্ষকবৃন্দ।
কলেজের পক্ষ থেকে এইচএসসি ২০২৩ ব্যাচর সকলকে প্রবেশপত্র,ফাইল ও কলম প্রদান করা হয়।
ছাতক টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ জাকিরুল ইসলামের সমাপনী বক্তব্য ও দোয়ার মাধ্যমে বিদায় অনুষ্ঠানের সমাপ্তি হয়।
শিক্ষা/হান্নান





