সামিনের আমেরিকা গমন উপলক্ষে বিদায় সংবর্ধনা
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : 06 July 2023, 4:09 PM
সিলেটের উপশহরস্থ নলেজ হারবার স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী সামিন রহমান আদিয়ানের স্বপরিবারে আমেরিকা যাত্রা উপলক্ষ্যে এক বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে । সম্প্রতি ক্যাম্পাস মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রিন্সিপাল নাজমুল আনসারী, ভাইস-প্রিন্সিপাল ওমর শরীফ নোমান,
শিক্ষিকা কানিজ ফাতেমা, আয়েশা রিয়া, সুমাইয়া ফেরদৌস, মুন্না বেগম, শিক্ষার্থী সামিন রহমান আদিয়ানের পিতা বাংলাদেশ ব্যাংক গভর্নর সচিবালয়ের প্রাক্তন কর্মকর্তা সিদ্দিকুর রহমান সুমন ও মাতা রুমা বেগম জান্নাত ।
অনুষ্ঠানে সামিন রহমান আদিয়ানের আমেরিকায় সুন্দর ভবিষ্যৎ কামনা করা হয় এবং স্কুলের পক্ষ হতে ক্রেস্ট ও বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করা হয় ।




