বাইশের বন্যায় সাধারণ মানুষের মধ্যমনি হয়ে উঠেন ইউনুস
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত হয়েছে : 19 June 2023, 12:41 AMদীর্ঘদিন ধরে জনপ্রতিনিধি হওয়ার স্বপ্ন নিয়ে মাঠে কাজ করে যাচ্ছেন সিসিকের নবগঠিত ৩১ নাম্বার ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ইউনুস আহমদ। এর আগে ইউনিয়ন নির্বাচনেও অংশগ্রহণ করেছিলেন তিনি। সেসময় অল্প ভোটে পরাজিত হলেও এবার কাউন্সিলর নির্বাচনে জয়ের মুখ দেখতে যাচ্ছেন ইউনুস আহমদ।
গেলো বছর বাইশের বন্যায় সিলেটে ব্যপক ক্ষয়ক্ষতি হয়,বেশ কিছুদিন মানুষ পানি বন্দি অবস্থায় জীবনযাপন করেন। সেই সময়ে নিজেকে জনগণের জন্য উৎসর্গ করে ট্রাম কার্ড জিতে নেন ইউনুস।
গেলো বছরের বন্যার শুরু থেকেই ইউনুসকে দেখা যায় পানিবন্দি মানুষের পাশে। দিন রাত এক করে নিজ উদ্যোগে শুকনো খাবার পৌছে দেন তার ওয়ার্ডের পানি বন্দি মানুষের কাছে। যে সময়ে নিজে টিকে থাকার লড়াইয়ে মানুষ ব্যস্ত। সেই সময়ে পানি ভেঙ্গে ইউনুস পাশে দাঁড়িয়েছেন সাধারণ মানুষের। তখন নিজ দায়িত্ববোধ থেকে কাজ করলেও বর্তমানে এই কাজকেই ইউনুসের ট্রাম কার্ড হিসেবে দেখছে সাধারণ জনগণ।
সাধারণ জনগণের মতে, বাইশের ভয়াবহ বন্যায় আপন প্রাণ বাঁচা এমন নীতি নিয়েই চলতে দেখা গেছে অনেককেই,তবে ভিন্ন ছিলেন ইউনুস। নিজের দিকে না তাকিয়ে সাধারণ মানুষের পাশে দাড়িয়েছিলেন বলেই আজ প্রতিদান দিতে চায় ওয়ার্ডের সাধারণ জনগণ।
ইউনুসের ওয়ার্ডের বেশ কিছু ভোটারদের সাথে কথা বলে জানা যায়,ইউনুস অন্তত মেধাবী ও বিনয়ী প্রকৃতির মানুষ। এই বিনয়ী ভাব যেন ইউনুসের মূলমন্ত্র।
ইউনুস বলেন,আমি জনগণের সেবক হতে এসেছি,আমার ওয়ার্ড বাসির সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চাই। এর আগেও আমি নির্বাচনে অংশগ্রহণ করেছি,অল্প কিছু ভোটে পরাজিত হয়েছিলাম,তবে তখন থেকে এখন পর্যন্ত আমার ওয়ার্ডের মানুষ আমাকে যে ভালোবাসা দেখিয়েছে এতে আমি তাদের কাছে চিরকৃতজ্ঞ। আমি বিশ্বাস করি আগামীতেও আমার প্রতি আমার ওয়ার্ডের মানুষের ভালোবাসা অব্যাহত থাকবে। সুযোগ পেলে অবশ্যই সেই ভালোবাসার প্রতিদান দিব।






