সিলেটে বেওয়ারিশ কুকুরের জলাতঙ্কের টিকাদান শুরু সোমবার
নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত হয়েছে : 11 October 2026, 12:57 PM
সিলেট সিটি করপোরেশনের ৪২টি ওয়ার্ডে বেওয়ারিশ কুকুরের জলাতঙ্কের টিকাদান কার্যক্রম শুরু হচ্ছে আগামীকাল সোমবার (১২ অক্টোবর)।
সিলেট সিটি করপোরেশনের সহযোগিতায় সকাল ১১টায় নগরের মির্জা জাঙ্গালে অবস্থিত জেলা ভেটেরিনারি হাসপাতালে এ কার্যক্রমের উদ্বোধন করা হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিটি করপোরেশনের প্রশাসক আবুল কাইয়ুম চৌধুরী।
সিলেট জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. রফিকুল ইসলাম জানান, বেওয়ারিশ কুকুরকে জলাতঙ্কের টিকা দেওয়ার মাধ্যমে কুকুর থেকে মানুষের মধ্যে এ রোগের সংক্রমণের ঝুঁকি কমানো এবং জনস্বাস্থ্য সুরক্ষার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আশা প্রকাশ করেন, নগরের ৪২টি ওয়ার্ডে এ টিকাদান কার্যক্রম জলাতঙ্ক নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এম এইচ আ



