লিটন-স্মিথের জমজমাট কথার লড়াই ধরা পড়লো স্টাম্প মাইকে
সিকডে
প্রকাশিত হয়েছে : 17 August 2026, 6:14 PM
ডারউইন টেস্টে দাপুটে জয় পেয়েছে বাংলাদেশ। রোববার (১৬ আগস্ট) টেস্টের চতুর্থ দিনে ৯ উইকেটের বড় ব্যবধানে জয় পায় টাইগাররা। তার টেস্টের তৃতীয় দিনে কথার লড়াইয়ে জড়িয়ে পড়েন বাংলাদেশের উইকেটরক্ষক লিটন দাস ও অভিজ্ঞ অজি ব্যাটার স্টিভেন স্মিথ। যা ধরা পড়ে স্টাম্প মাইকে। সেই কথার লড়াইকে বাংলাদেশ দলের নির্ভীক মানসিকতার প্রতীক বলে মনে করছে ফক্স ক্রিকেট।
অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে দলকে বিপদ থেকে উদ্ধারের চেষ্টা করছিলেন স্মিথ। টাইগার স্পিনার তাইজুল ইসলামের একটি বল স্মিথের লেগ সাইড দিয়ে লিটনের গ্লাভসে জমা পড়ে। আউটের আবেদন করেন লিটন। কিন্তু আম্পায়ার আউট দেননি। বাংলাদেশ তখন রিভিউ নেবে কি না, তা নিয়ে দোটানায় ছিল।
এমন সময় স্মিথ বলেন, ‘নিয়ে নাও। যাও, রিভিউ নাও। ব্যবহার করো। আরেকটা রিভিউ নষ্ট করো। যা খুশি করো।’ বাংলাদেশ শেষ পর্যন্ত রিভিউ নেয়নি। উইকেটের পেছনে থাকা লিটন তখন স্মিথকে বলেন, ‘তুমি ব্যাট করো। শুধু ব্যাট করো।’
পাল্টা জবাবে স্মিথ বলেন, ‘আমি ব্যাট করছি।’ লিটন আবারও বলেন, ‘শুধু ব্যাট করো।’ এবার স্মিথ কিছুটা জোরের সঙ্গেই জবাব দেন, ‘না, আমি যা চাই তা-ই করবো, আমি যা চাই তা করতে পারি।’
ফক্স ক্রিকেটের ধারাভাষ্যে সাবেক অস্ট্রেলিয়ান পেসার ব্রেন্ডন জুলিয়ান এই ঘটনাটি আলাদা করে তুলে ধরেন। তিনি বলেন, ‘বাংলাদেশ লড়াইয়ের জন্য পুরোপুরি প্রস্তুত ছিল। ছোট্ট একটা বাগবিতণ্ডা হয়েছিল। আমার মনে হয়, স্টিভেন স্মিথ একটু বাগযুদ্ধ করে খেলার মধ্যে প্রভাব বিস্তার করার চেষ্টা করেছিলেন।’
সাবেক অস্ট্রেলিয়ান ওপেনার ডেভিড ওয়ার্নারের চোখে ঘটনাটি ‘অবিশ্বাস্য’। তিনি বলেন, ‘লিটন স্মিথের সঙ্গে ওই ছোট্ট কথার লড়াইয়ে জড়িয়ে পড়ার পর পুরো ইনিংসে তারা আর চুপ থাকেননি। এটা অবিশ্বাস্য। নিজেদের ওপর বিশ্বাসটা ছিল তাদের, ক্ষুধার্ত ছিল।’
এম এইচ আ



