ডিজিটাল ডিভাইস থেকে বইয়ের পাতায় ফিরতে হবে: প্রতিমন্ত্রী
সিকডে
প্রকাশিত হয়েছে : 15 August 2026, 7:10 PM
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, সমাজের ইতিবাচক পরিবর্তন আনতে বাচ্চাদের পাঠাভ্যাসে নিয়ে যেতে হবে। আমরা ডিজিটাল ডিভাইসনির্ভর হয়ে পড়েছি, এতে অনেক অস্থিরতা তৈরি হয়। এজন্য বইয়ের পাতায় ফিরতে হবে।
শনিবার (১৫ আগস্ট) সকালে যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি মিলনায়তনে ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
আজ জেলা প্রশাসন যশোর, বিশ্বসাহিত্য কেন্দ্র ও যশোর ইনস্টিটিউটের সহযোগিতায় পাঁচ দিনব্যাপী এই মেলা শুরু হয়েছে।
অনিন্দ্য ইসলাম অমিত বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান যশোর ইনস্টিটিউটের আসার প্রতিষ্ঠানটিতে গতি ফিরে পাওয়ার পাশাপাশি নতুন প্রাণের সঞ্চার ঘটেছে। প্রধানমন্ত্রীর পর সাংস্কৃতিমন্ত্রী যশোরের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটি পরিদর্শন করেন। ইতোমধ্যে প্রতিষ্ঠানটির উন্নয়নে ৫০ লাখ টাকা দেওয়া হয়েছে।
অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সুজন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম, যশোর ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক এ জেড এম সালেক প্রমুখ।
এম এইচ আ



