সিলেটে বাস দুর্ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি
নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত হয়েছে : 08 August 2026, 10:14 PM
সিলেটের ওসমানীনগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নয়জন নিহত হওয়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। শনিবার (৮ আগস্ট) পাঁচ সদস্যের এই কমিটি গঠন করা হয়।
সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে আহ্বায়ক এবং ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সদস্যসচিব করে কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের একজন প্রতিনিধি, সড়ক ও জনপথ অধিদপ্তর সিলেটের নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ের একজন প্রতিনিধি এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সিলেটের একজন প্রতিনিধি।
জেলা প্রশাসনের আদেশে কমিটিকে দুর্ঘটনার কারণ অনুসন্ধান করে আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। একই সঙ্গে দুর্ঘটনার পেছনে কারও ব্যক্তিগত বা পেশাগত দায়দায়িত্ব রয়েছে কি না, তা উদঘাটন করতে বলা হয়েছে।
এ ছাড়া ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে করণীয় বিষয়ে সুপারিশও দিতে হবে তদন্ত কমিটিকে। এসব সুপারিশসহ প্রতিবেদন সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের দপ্তরে জমা দিতে বলা হয়েছে।
উল্লেখ্য, শুক্রবার সকালে সিলেটের ওসমানীনগর উপজেলার কাশিকাপন এলাকায় ঢাকা–সিলেট মহাসড়কে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলসহ বিভিন্ন সময়ে মোট নয়জনের মৃত্যু হয়। দুর্ঘটনায় আরও অন্তত ২৫ থেকে ৩০ জন আহত হয়েছেন।
এম এইচ আ



