কামালবাজারে ৩৫৬ ইয়াবাসহ দুজন আটক
নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত হয়েছে : 05 August 2026, 7:48 PM
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার কামালবাজার এলাকায় অভিযান চালিয়ে ৩৫৬টি ইয়াবাসহ দুজনকে আটক করেছে সিলেট মহানগর পুলিশ (এসএমপি)।
বুধবার (৫ আগস্ট) বিকেলে এসএমপির গণমাধ্যম শাখা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ সুরমার কামালবাজারের জোড়া ব্রিজসংলগ্ন সড়কে অভিযান চালানো হয়। এ সময় মো. ফরহাদ আহমদ (৩৩) ও বাদশা মিয়া (৫৮) নামের দুই ব্যক্তিকে আটক করা হয়।
আটক ফরহাদ আহমদ কোতোয়ালি থানার হিয়াবরণ সবুজসেনা এলাকার বাসিন্দা। বর্তমানে তিনি বরইকান্দি এলাকার একটি কলোনিতে বসবাস করছেন। অপর আটক বাদশা মিয়ার বাড়ি সিলেটের বিশ্বনাথ উপজেলার পিটাকরা এলাকায়।
পুলিশ জানায়, আটকের সময় তাঁদের কাছ থেকে ৩৫৬টি ইয়াবা উদ্ধার করা হয়।
এসএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে দুজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এম এইচ আ



