সিলেটে পুলিশের বিশেষ অ’ভিযানে গ্রেপ্তার ৫৮
অনলাইন ডেস্ক:
প্রকাশিত হয়েছে : 19 July 2026, 4:36 PM
সিলেট মহানগরীতে আইনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের বিশেষ অভিযানে গত ৩২ ঘণ্টায় মোট ৫৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) ১৮ জুলাই রাত ১২টা থেকে ১৯ জুলাই সকাল ৮টা পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় এই সাঁড়াশি অভিযান পরিচালনা করে।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি, মাদকসেবী, মাদক ব্যবসায়ী এবং সন্দেহভাজন ব্যক্তি রয়েছেন। এ ছাড়া মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ অনুযায়ী বেশ কয়েকজনকে আটক করা হয়েছে।
অভিযানকালে পুলিশ ২০ পিস ইয়াবা এবং ৪৫০ গ্রাম গাঁজা উদ্ধার করে। গ্রেপ্তারের পর আইনি প্রক্রিয়া শেষে আসামিদের সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করার কাজ চলছে।
একই সময়ে নগরীর যানজট নিরসন ও সড়কে শৃঙ্খলা ফেরাতে ট্রাফিক বিভাগও ব্যাপক তৎপরতা চালিয়েছে। ট্রাফিক পুলিশের অভিযানে আইন অমান্য করায় ৬৭টি যানবাহনের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে এবং ৯০টি যানবাহন আটক করা হয়েছে। সব মিলিয়ে মোট ১৫৭টি যানবাহনের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
সিলেট মহানগর পুলিশ জানায়, নগরীকে অপরাধমুক্ত, নিরাপদ ও জনবান্ধব হিসেবে গড়ে তুলতে তাদের এই বিশেষ অভিযান নিয়মিত চলমান থাকবে। জনস্বার্থে অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে এসএমপি।
এম এইচ আ




