ইয়ামালের ফাইনাল খেলা নিয়ে শঙ্কা
অনলাইন ডেস্ক:
প্রকাশিত হয়েছে : 17 July 2026, 3:19 PM
বিশ্বকাপ ফুটবলের শিরোপা নির্ধারণী মঞ্চ প্রস্তুত। ট্রফি জয়ের লড়াইয়ে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও স্পেন।
একদিকে ঐতিহাসিক সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখা আর্জেন্টিনা, অন্যদিকে নতুন প্রজন্মের উত্থানের প্রতীক স্পেন- দুই দলের লড়াই ঘিরে তৈরি হয়েছে ব্যাপক উত্তেজনা।
আর্জেন্টিনার নেতৃত্ব দিচ্ছেন ৩৯ বছর বয়সী মহাতারকা লিওনেল মেসি। অন্যদিকে স্পেনের অন্যতম ভরসা ১৯ বছর বয়সী তারকা লামিন ইয়ামাল।
বিশ্বকাপ ফাইনালকে ঘিরে যখন আলোচনা তুঙ্গে, তখন বৃহস্পতিবার (১৬ জুলাই) স্পেন শিবির থেকে এসেছে এক অপ্রত্যাশিত খবর।
স্প্যানিশ সংবাদমাধ্যম দিওরিও এএস জানিয়েছে, ইয়ামাল বৃহস্পতিবার স্পেনের অনুশীলনে অংশ নেননি। তাকে বাম উরুতে ব্যান্ডেজ বাঁধা অবস্থায় দেখা গেছে।
ফাইনালের আগে এমন খবর সমর্থকদের জন্য উদ্বেগের হলেও রেডিও এসতাদিওর সাংবাদিক আলফ্রেদো মার্টিনেজ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানিয়েছেন, এটি গুরুতর কোনো চোটের কারণে নয়।News
তিনি লিখেছেন, ‘লামিন ইয়ামালকে নিয়ে চিন্তার কিছু নেই। এটি গুরুতর কিছু নয়।’
আর্জেন্টিনা ও স্পেনের এই ফাইনালকে অনেকেই পুরোনো ও নতুন প্রজন্মের তারকাদের লড়াই হিসেবে দেখছেন। মেসি ও ইয়ামালকে ঘিরে আলোচনার আরেকটি বড় কারণ হলো একটি ভাইরাল ছবি, যা পুরো টুর্নামেন্টজুড়ে ছড়িয়ে পড়েছে।
২০০৭ সালে একটি ফটোশুটে মাত্র কয়েক মাস বয়সী ইয়ামালকে কোলে নিয়েছিলেন মেসি। ফুটবল ইতিহাসে ভাগ্যের এক অদ্ভুত মিল হিসেবে ছবিটি এখন নতুন করে আলোচনায় এসেছে।
একদিকে মেসির সামনে রয়েছে বিশ্বকাপ জিতে আন্তর্জাতিক ক্যারিয়ারের সম্ভাব্য শেষটা স্মরণীয় করে রাখার সুযোগ। অন্যদিকে ইয়ামালের সামনে প্রথমবারের মতো বিশ্বকাপ শিরোপা জয়ের সুযোগ।
সব মিলিয়ে এবারের ফাইনাল হয়ে উঠতে পারে ফুটবল ইতিহাসের অন্যতম স্মরণীয় ম্যাচ।
রোববার নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে মুখোমুখি হবে স্পেন ও আর্জেন্টিনা। বাংলাদেশ সময় অনুযায়ী ম্যাচটি শুরু হবে রাতের দিকে।
এম এইচ আ



