ঢাকা থেকে সিলেটের দুই ছাত্রলীগ নেতা আটক
নিজস্ব প্রতিবেদন
প্রকাশিত হয়েছে : 03 July 2026, 10:04 PM

রাজধানী ঢাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সিলেট অঞ্চলের দুই সাবেক নেতাকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ-ডিএমপি গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার (২ জুলাই) বিকেল সাড়ে ৪ টার দিকে রাজধানীর তেজগাঁও এলাকার বসুন্ধরা শপিং মল থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার কামরাবন্দ এলাকার হাবিব সারওয়ার আজাদের ছেলে সিহাব সারওয়ার শিপু (২১) এবং একই উপজেলার মুদেরগাঁও এলাকার মৃত আমিনুল হকের ছেলে তোফায়েল আহমেদ রয়েল।
ডিবি সূত্র জানায়, সিহাব সারওয়ার শিপু নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সিলেট সরকারি কলেজ শাখার সাবেক সহ-সভাপতি এবং তোফায়েল আহমেদ রয়েল সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ছিলেন।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার (ওয়ারী বিভাগ) উপ-পুলিশ কমিশনার মোল্লা মোহাম্মদ শাহীন। তিনি জানান, আটক দুইজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
- নীরব চাকলাদার




