সিলেটে ভারতীয় শাড়ি ও ফর্সাকারী ক্রিমসহ আটক- ০২
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৪ জুন ২০২৬, ৫:২৯ অপরাহ্ণ
সিলেটের বটেশ্বর এলাকায় ভারতীয় বেনারশী শাড়ি ও ফর্সাকারী ক্রিমসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে চোরাচালানের অভিযোগ আনা হয়েছে।
শনিবার বিকেল ৪টার দিকে বটেশ্বর এলাকায় সিলেট-তামাবিল সড়কে পরিচালিত একটি চেকপোস্টে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বিষয়টি রবিবার বিকেলে নিশ্চিত করেছে সিলেট মহানগর পুলিশের মিডিয়া সেল।
আটক দুজন হলেন জৈন্তাপুর উপজেলার হরিপুর ইউনিয়নের উপর শাম্বাপুর এলাকার বাসিন্দা শাহ শাহরিয়ার চিশতী (২১) এবং বরিশালের গৌরনদী উপজেলার চন্দনপুরহাট গ্রামের মো. তামিম হোসাইন (২৪)। তামিম বর্তমানে সিলেট নগরের এয়ারপোর্ট থানার গোয়াইপাড়া এলাকায় বসবাস করেন।
পুলিশ জানায়, চেকপোস্টে একটি সিএনজিচালিত অটোরিকশা তল্লাশি করে শাহরিয়ার ও তামিমের হেফাজত থেকে ১০০ পিস ভারতীয় বেনারশী শাড়ি এবং ৬০০ পিস রঙ ফর্সাকারী ক্রিম জব্দ করা হয়। জব্দ করা পণ্যের আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৮০ হাজার টাকা।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. মনজরুল আলম জানান, এ ঘটনায় শাহপরাণ থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে আটক দুজনকে আদালতে সোপর্দ করা হয়েছে।
এম এইচ আ




