হবিগঞ্জে নারীর মুখ এসিডে ঝলসে দিলেন সাবেক স্বামী
সিকডে
প্রকাশিত হয়েছে : ০৫ জুন ২০২৬, ৬:৩৯ অপরাহ্ণ
হবিগঞ্জে রুবিনা আক্তার (২৫) নামে এক নারীর মুখ এসিডে ঝলসে দিয়েছেন সাবেক স্বামী। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকায় জাতীয় বার্ন ইনস্টিটিউটে প্রেরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) রাতে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, সদর উপজেলার আনন্দপুর গ্রামের উজ্জল মিয়ার (২৮) সঙ্গে দুই বছর আগে বিয়ে হয় একটি কারখানার শ্রমিক রুবিনার। এক পর্যায়ে তাদের মাঝে বিভিন্ন বিষয় নিয়ে মনোমালিন্য হলে ৬ মাস আগে উজ্জলকে তালাক দেন রুবিনা। তাদের দুই সন্তান বর্তমানে উজ্জল মিয়ার কাছে রয়েছে। তবে তালাকের পরেও উজ্জল রুবিনার পিছু ছাড়েননি। বিভিন্ন সময় রাস্তাঘাটে আসা-যাওয়ার পথে এবং কর্মস্থলে গিয়েও রুবিনাকে উত্যক্ত করতেন উজ্জল।
পুলিশ আরও জানায়, বৃহস্পতিবার রাতে রুবিনা কর্মস্থল থেকে বাড়ি আসার পথে বহুলায় বাড়ির পাশে পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা উজ্জল তার মুখে এসিড নিক্ষেপ করেন। তখন রুবিনার চিৎকারে লোকজন এগিয়ে এলে উজ্জল পালিয়ে যান। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেন। পরে তার অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় বার্ন ইনস্টিটিউটে প্রেরণ করা হয়।
হবিগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শহীদুল হক মুনশী জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্ত উজ্জলকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।
এম এইচ আ




