পুকুরে ডুবে প্রাণ গেল ভাই-বোনের
সিকডে
প্রকাশিত হয়েছে : ০৫ জুন ২০২৬, ৬:২৪ অপরাহ্ণ
পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (৫ জুন) বেলা ১১টার দিকে উপজেলার কৈকুড়ি ইউনিয়নের নজরমামুদ গ্রামে এ ঘটনা ঘটে।
মৃতরা হলো—রংপুরের পীরগাছা উপজেলার কৈকুড়ী ইউনিয়নের নজর মাহমুদ এলাকার সজিব মিয়ার ছেলে রাজীব মিয়া (৬) এবং শাহজাহান মিয়ার মেয়ে সেনাতুল আক্তার (৪)। তারা সম্পর্কে আপন চাচাত-জ্যাঠাত ভাই-বোন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ১০টার দিকে দুই শিশু একসঙ্গে খেলাধুলার উদ্দেশে বাড়ি থেকে বের হয়। দীর্ঘ সময় পার হলেও তারা বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে স্থানীয়রা বাড়ির পাশের পুকুরে দুই শিশুর মরদেহ ভাসতে দেখে উদ্ধার করেন। পরে তাদের দ্রুত পানি থেকে তুলে আনা হলেও ততক্ষণে দুই শিশুই মারা যায়।
পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম খন্দকার মুহিব্বুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিক সুরতহাল শেষে এবং কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এম এইচ আ





