জৈন্তাপুর উপজেলা প্রবাসী গ্রুপের উদ্যোগে ক্যান্সার আক্রান্ত রোগীকে আর্থিক সহায়তা প্রদান
জৈন্তাপুর প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ০১ জুন ২০২৬, ১২:২৮ অপরাহ্ণ
মানবিক সেবার ধারাবাহিকতায় জৈন্তাপুর উপজেলা প্রবাসী গ্রুপের উদ্যোগে ১৫ জন ক্যান্সার আক্রান্ত অসহায় রোগীর মাঝে নগদ ১০ হাজার টাকা করে মোট ১ লাখ ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। এ সহায়তা কর্মসূচির মাধ্যমে সংগঠনটি তাদের ২৬তম মানবিক সহায়তা কার্যক্রম সম্পন্ন করেছে।
রোববার (৩১মে) বিকেলে দরবস্ত বাজারে হেলালি মার্কেটে জৈন্তাপুর উপজেলা প্রবাসী গ্রুপের নিজ অফিসে সহায়তা প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়।
উক্ত সভায় সভাপতিত্ব করেন জৈন্তাপুর উপজেলা প্রবাসী গ্রুপের কার্য নির্বাহী পরিষদের সদস্য মোয়াজ্জেম হেলালি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব জয়নাল আবেদীন।
প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব কামাল আহমদ।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুস্তাক আহমদ (স্যার),জৈন্তাপুর উপজেলা প্রবাসী গ্রুপ (UAE) শাখার সভাপতি গিয়াস উদ্দিন আল মামুন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ ক্যান্সার আক্রান্ত রোগীদের হাতে নগদ অর্থ তুলে দেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহিউদ্দিন জাকারিয়া,মৌঃ উসমান গনি,শাহিদ উল্লাহ, শাহাজান আহমদ, আজম উদ্দিন আজম সহ প্রবাসী গ্রুপের নেতৃবৃন্দ, সমাজসেবক, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং রোগীদের স্বজনরা।
বক্তারা বলেন, ক্যান্সারের মতো ব্যয়বহুল রোগের চিকিৎসা পরিচালনা অনেক পরিবারের জন্য অত্যন্ত কষ্টসাধ্য। এমন পরিস্থিতিতে প্রবাসীদের অর্থায়নে পরিচালিত এ ধরনের মানবিক উদ্যোগ রোগীদের চিকিৎসা ব্যয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা জৈন্তাপুর উপজেলা প্রবাসী গ্রুপের এই মহতী উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও অসহায় মানুষের পাশে থাকার আহ্বান জানান।
জৈন্তাপুর উপজেলা প্রবাসী গ্রুপের নেতৃবৃন্দ জানান, সমাজের সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের কল্যাণে তাদের কার্যক্রম অব্যাহত থাকবে। বিশেষ করে ক্যান্সারসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত মানুষের চিকিৎসা সহায়তায় সংগঠনটি ভবিষ্যতেও কাজ করে যাবে।
সিলেটসংবাদ/হা




