সিলেটে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু
সিকডে
প্রকাশিত হয়েছে : 21 May 2026, 5:46 PM
সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হওয়া ৭ বছর বয়সী শিশুটির বাড়ি মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার ইলাশপুর গ্রামে।
সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে বুধবার (২০ মে) তার মৃত্যু হয়। স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এর ফলে চলতি বছর সিলেট বিভাগে হামে আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে মৃত শিশুর সংখ্যা দাঁড়িয়েছে ৪২ জনে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে ৪ জন এবং উপসর্গ নিয়ে আরও ৩৮ জন শিশুর মৃত্যু হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামে আক্রান্ত ও উপসর্গ নিয়ে নতুন করে ৮৯ জন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ২৮৬ জন রোগী।
তবে একই সময়ে নমুনা পরীক্ষায় নতুন করে কারও হামে আক্রান্ত হওয়ার তথ্য শনাক্ত হয়নি বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।
এম এইচ আ




