সিলেটে ‘বিএমএসএস’ এর এলসি বুটক্যাম্প অনুষ্ঠিত
সিকডে
প্রকাশিত হয়েছে : ২০ মে ২০২৬, ১০:৪৯ অপরাহ্ণ
বাংলাদেশ মেডিকেল স্টুডেন্টস’ সোসাইটি (বিএমএসএস)-এর উদ্যোগে সিলেটে ‘বিএমএসএস এলসি বুটক্যাম্প ইস্ট রিজন ২০২৬’ সফলভাবে সম্পন্ন হয়েছে।
গত শুক্রবার সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে
সিলেটের চিকিৎসা শিক্ষার্থীদের সবচেয়ে বড় প্ল্যাটফর্ম বিএমএসএস’ এর এলসি বুটক্যাম্প ২০২৬ অনুষ্ঠিত হয়।
দেশের চিকিৎসা শিক্ষার্থীদের নেতৃত্ব গুণাবলী বিকাশ, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং জনস্বাস্থ্য বিষয়ক নানাবিধ জনসচেতনতামূলক কার্যক্রমের প্রসারে এই বুটক্যাম্প অত্যন্ত তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করে।
এবারের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট মেডিকেল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ডা. জিয়াউর রহমান চৌধুরি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের সুযোগ্য অধ্যক্ষ প্রফেসর ডা. মোস্তফা তৌফিক আহমেদ, সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ (সিওমেক) হাসপাতালের শিশু বিভাগীয় প্রধান ডা. আখলাক আহমেদ এবং প্যাথলজি বিভাগীয় প্রধান ডা: শামীম আক্তার মিমি, গাইনী বিভাগীয় প্রফেসর ডা: ইশরাত জাহান করিম, শিশু বিভাগীয় সহকারী অধ্যাপক ডা মোহাম্মদ বেঞ্জামিন।
অনুষ্টানে দেশের আরো বেশ কয়েকজন গুণী ও গুরুত্বপূর্ণ চিকিৎসক-গবেষকবৃন্দ উপস্থিত ছিলেন
চিকিৎসা শিক্ষার গুণগত মানোন্নয়ন এবং ভবিষ্যৎ চিকিৎসকদের বৈশ্বিক স্বাস্থ্য চ্যালেঞ্জ মোকাবেলায় দক্ষ করে গড়ে তোলার লক্ষ্যে এই ক্যাম্পে বিভিন্ন সেমিনার ও লিডারশিপ ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। এবারের সফল এই আয়োজনের মূল সমন্বয়ক (কোর্ডিনেটর) হিসেবে দায়িত্ব পালন করেন সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের ৫ম বর্ষের মেধাবী শিক্ষার্থী আহমদ আল মনসুর এবং রোমাইসা আহমেদ। উপস্থিত অতিথি ও বক্তাগণ চিকিৎসা সেবার পাশাপাশি শিক্ষার্থীদের এমন সহ-শিক্ষা কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং বিএমএসএস-এর এই প্রয়াসকে বাংলাদেশের স্বাস্থ্য খাতের ভবিষ্যৎ নেতৃত্ব গড়ার এক অনন্য মাইলফলক হিসেবে অভিহিত করেন।
স্বাস্থ্য/হা




