সুনামগঞ্জ সড়কে বাস-লেগুনা সংঘর্ষ, নিহত ২
অনলাইন ডেস্ক:
প্রকাশিত হয়েছে : ২০ মে ২০২৬, ৫:০২ অপরাহ্ণ
সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কে বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং তিনজন গুরুতর আহত হয়েছেন।
বুধবার (২০মে) দুপুরে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার আহসানমারা সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এরআগে মঙ্গলবার রাতে একই মহাসড়কের পাগলা মাদ্রাসাপাড়া এলাকায় পৃথক সড়ক দুর্ঘটনায় আরও একজন প্রাণ হারিয়েছেন।
দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে সিলেট ও সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত জাহের সুনামগঞ্জ সদর থানাধীন নারায়ণপুর গ্রামের আলফা উদ্দিনের ছেলে।
আহতরা হলেন- শান্তিগঞ্জ থানাধীন জয় কলেজ ইউনিয়নের গা আগলে গ্রামের মৃত মুছলেছ মিয়ার ছেলে আব্দুল জাহান(৪০) একই গ্রামের আবদুল জাহানের মেয়ে লুৎফা বেগম (৮) ও ছাতক থানাধীন জাউয়া বাজার ইউনিয়নের গণিপুর গ্রামের কাদির মিয়ার তৌরিজ মিয়া।
আহতদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। দুর্ঘটনার পর মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।
সূত্রে জানা যায়, সুনামগঞ্জমুখী একটি দূরপাল্লার বাসের সঙ্গে সিলেটগামী একটি লেগুনার মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই একজন নিহত হন। দুর্ঘটনার পর ঘাতক বাসটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়। দুর্ঘটনার পর যান চলাচল স্বাভাবিক করতে শান্তিগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধারকাজ ও সড়ক পরিষ্কারের কাজ করেন।
এদিকে, মঙ্গলবার রাতে একই মহাসড়কের পাগলা মাদ্রাসাপাড়া এলাকায় পৃথক সড়ক দুর্ঘটনায় আরও একজন প্রাণ হারিয়েছেন।
শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ অলিউল্লাহ বিষয়টি নিশ্চিত করে বলেন, আহসানমারা সেতু এলাকায় বাস ও লেগুনার সংঘর্ষে পৃথক স্থানে দুইজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও তিনজন।
উল্লেখ্য, একই মহাসড়কে দুর্ঘটনা যেন থামছেই না। গত ১৫ এপ্রিল পাগলা গণস্বাস্থ্য কেন্দ্রের সামনে সড়ক দুর্ঘটনায় আহত হন দুইজন। এছাড়া গতরাতে পাগলা মাদ্রাসাপাড়া এলাকায় আরেক দুর্ঘটনায় প্রাণ হারান একজন। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আজ আবারও ঝরল একটি প্রাণ।
স্থানীয়দের দাবি, মহাসড়কে বেপরোয়া যান চলাচল ও ঝুঁকিপূর্ণ ওভারটেকিং বন্ধে দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে আরও বড় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।
এম এইচ আ




