হবিগঞ্জ সীমান্তে ৬টি ভারতীয় গরু জ*ব্দ
হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ১৪ মে ২০২৬, ৮:১২ অপরাহ্ণ
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় অভিযান চালিয়ে ৬টি ভারতীয় গরু জব্দ করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে উপজেলার আমুরোড বাজার এলাকা দিয়ে গরুগুলো নিয়ে যাওয়ার সময় সুন্দরপুর (করইঠিলা) এলাকা থেকে এসআই মৃদুল হাসান তরফদারের নেতৃত্বে পুলিশ অভিযান পরিচালনা করে গরুগুলো জব্দ করে।
পুলিশ জানায়, অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা গরু রেখে পালিয়ে যায়। পরে গরুগুলো জব্দ করে থানায় নিয়ে যাওয়া হয়। পুলিশ আরো বলছে- ধারণা করা হচ্ছে বৃহস্পতিবার কোন এক সময় সীমান্ত দিয়ে চোরাকারবারিরা ভারত থেকে গরুগুলো আনে। পরে তারা সেগুলো সীমান্ত এলাকা থেকে দূরে নেয়ার চেষ্টা করছিল।
এ বিষয়ে চুনারুঘাট থানার (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, আটক গরুগুলো জব্দ করা হয়েছে। এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। পলাতক চোরাকারবারিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের সমাজসেবক আব্দুল আউয়াল মেম্বার বলেন, আমরা সবসময় চোরাকারবারির বিরুদ্ধে। দেশীয় খামারিরা যেন তাদের গরুর ন্যায্যমূল্য পায় সে জন্য সীমান্ত দিয়ে গরু আনা বন্ধ করা প্রয়োজন। চোরাকারবারিদের দ্রুত আইনের আওতায় আনার দাবী জানাই।




