বিশ্বম্ভরপুরে মোটরসাইকেল-সিএনজি সংঘর্ষে আহত ৮
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৩ মে ২০২৬, ৫:০৮ অপরাহ্ণ
বিশ্বম্ভরপুর উপজেলা উপজেলার বাগমারা সড়কে মোটরসাইকেল ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অন্তত ৮ জন আহত হয়েছেন। তাদের মধ্যে গুরুতর আহত ৪ জনকে উন্নত চিকিৎসার জন্য সিলেটে পাঠানো হয়েছে।
গত সোমবার সন্ধ্যার দিকে উপজেলার সদর ইউনিয়নের বাগমারা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহতরা হলেন দক্ষিণ বাদাঘাট ইউনিয়নের বাগগাঁও গ্রামের মনির হোসেনের ছেলে গোলাম রাব্বি (১৫), শক্তিয়ারখলা গ্রামের সজল মিয়ার ছেলে হিমেল (১৮), একই গ্রামের মোজাহিদ মিয়া (১৬) ও ফাহিম মিয়া। এছাড়া সিরাজপুর গ্রামের কামাল হোসেনের ছেলে সাকিল (১৭) বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
অন্য আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। প্রত্যক্ষদর্শী কিবরিয়া আহমেদ জানান, তিনি কয়েকজন যাত্রী নিয়ে অটোরিকশাযোগে বিশ্বম্ভরপুর থেকে শক্তিয়ারখলা বাজারের দিকে যাচ্ছিলেন। বাগমারা বাজার মোড়ে পৌঁছলে সামনে থাকা একটি সিএনজির সঙ্গে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা তিনজন ছিটকে পড়ে এবং সিএনজি ও অপর অটোরিকশার যাত্রীরাও আহত হন।
পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচএফপিও ডা. সুমন চন্দ্র বর্মণ জানান, আহতদের মধ্যে ৪ জনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য সিলেটে রেফার করা হয়েছে।
এম এইচ আ





