সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে নতুন করে ঝড় তুললেন তাহেরী
ডেস্ক রিপোর্ট :
প্রকাশিত হয়েছে : ০৭ মে ২০২৬, ১২:১২ অপরাহ্ণ
সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন এক পোস্ট দিয়ে আলোচনায় এসেছেন ইসলামি বক্তা মুফতী গিয়াস উদ্দিন তাহেরী। এবার হবিগঞ্জ-৪ আসনের সাংবাদিকদের ভূমিকা ও স্বাধীনতা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।
বুধবার (৭ মে) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে তাহেরী লেখেন, ‘হবিগঞ্জ-৪, মাধবপুর-চুনারুঘাটের সাংবাদিক ভাইয়েরা কি রাজনৈতিক আধিপত্যবাদীদের চাপে কাজ করছেন?’-এমন মন্তব্যের মাধ্যমে তিনি স্থানীয় সাংবাদিকদের অবস্থান নিয়ে ইঙ্গিতপূর্ণ প্রশ্ন তোলেন।
একই পোস্টে তিনি সাংবাদিকতার গুরুত্ব তুলে ধরে বলেন, প্রকৃত সাংবাদিকদের ‘কলমের কালি অর্থের চেয়েও মূল্যবান।’
পোস্টের শেষদিকে ‘সালামের পর কালাম হবে” মন্তব্যটি যোগ করেন তিনি, যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ব্যাখ্যা ও প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।’
তাহেরীর এই পোস্ট প্রকাশের পর ফেসবুকে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। কেউ এটিকে সাংবাদিকদের স্বাধীনতার পক্ষে বক্তব্য হিসেবে দেখছেন, আবার কেউ রাজনৈতিক ইঙ্গিত খুঁজছেন তার কথায়।





