তাহিরপুরে ইয়াবাসহ যুবক গ্রেফতার
তাহিরপুর (সুনামগঞ্জ)প্রতিনিধি :
প্রকাশিত হয়েছে : ০৪ মে ২০২৬, ৯:৫৪ অপরাহ্ণ
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় ৪২ পিস ইয়াবা ট্যাবলেট, নগদ ১৪ হাজার ১০০ টাকা ও একটি মোটরসাইকেলসহ আল ফয়সাল (৩১) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত আল ফয়সাল তাহিরপুর উপজেলার নাগরপুর গ্রামের মৃত সুজাত মিয়ার ছেলে।
জানা যায়,শনিবার (৩ মে) রাতে বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. নাজমুল ইসলামের নেতৃত্বে বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, পাতারগাঁও বাজার থেকে এক ব্যক্তি মোটরসাইকেলযোগে ইয়াবা নিয়ে বাদাঘাট বাজারের দিকে আসছে,পরে সঙ্গীয় ফোর্সসহ কালিপুর এলাকায় অবস্থান নেয় পুলিশ। রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে সন্দেহভাজন একটি মোটরসাইকেলকে থামার সংকেত দেওয়া হলে চালক পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় পুলিশ ধাওয়া করে আল ফয়সালকে আটক করে।পরে তার দেহ তল্লাশি করে ৪২ পিস ইয়াবা ট্যাবলেট, নগদ ১৪ হাজার ১০০ টাকা এবং একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, আল ফয়সাল দীর্ঘদিন ধরে এলাকায় ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ১২ হাজার ৬০০ টাকা। এছাড়া জব্দকৃত মোট মালামালের মূল্য প্রায় ৫ লাখ ২৬ হাজার ৭০০ টাকা।
বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. নাজমুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, ইয়াবা চালান সহ ফয়সাল আহমদ নামে এক যুবককে আটক করা হয়েছে, তিনি আরো বলেন, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে।




