শাবির পলিটিক্যাল স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান ড. নজরুল
শাবি প্রতিনিধি :
প্রকাশিত হয়েছে : ৩০ এপ্রিল ২০২৬, ৯:২০ অপরাহ্ণ
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের (শাবিপ্রবি) পলিটিক্যাল স্টাডিজ বিভাগের নতুন বিভাগীয় প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. মোঃ নজরুল ইসলাম| বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিশ^বিদ্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়|
এতে বলা হয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের প্রথম সংবিধির ৪ (২) ধারা অনুসারে পলিটিক্যাল স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে আগামী ১ জুন থেকে পরবর্তী ৩ বছরের জন্য বিভাগের অধ্যাপক ড. মোঃ নজরুল ইসলামকে নিয়োগ প্রদান করা হয়েছে| তিনি বিধি মোতাবেক ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা প্রাপ্য হবেন| কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারি করা হলো|





