৬ দফা দাবিতে সিলেটে গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল এর বিক্ষোভ সমাবেশ
ডেস্ক রিপোর্ট :
প্রকাশিত হয়েছে : ২৭ এপ্রিল ২০২৬, ৭:৪৪ অপরাহ্ণ
সিলেটে ৬ দফা দাবিতে গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল সিলেট নগর এর বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) সিলেট কেন্দ্রীয় শহিদমিনারে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল সিলেট নগর সভাপতি তানজিনা বেগম। নগর সাধারণ সম্পাদক আয়শা আক্তার এর পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের নগর সহ-সভাপতি মেহেদী হাসান, সাংগঠনিক সম্পাদক আবির খান, সংগঠক ফারজানা আহমেদ জান্নাতসহ প্রমুখ নেতৃবৃন্দ।
সভায় নেতৃবৃন্দ বলেন, সরকার শিশুদের হামের টিকা নিশ্চিত করণে পুরোপুরি ব্যর্থ হয়েছে। সরকারি এই গাফিলতির কারণে আজ সারাদেশে শিশু মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। সুতরাং এই গাফিলতির জন্য বিচার এবং সারাদেশে পর্যাপ্ত টিকা দ্রুত নিশ্চিত করতে হবে। সভায় আরও বলা হয় অগ্রাধিকারভিত্তিক কৃষকদের জন্য সেচ পাম্পে ডিজেল সরবরাহ নিশ্চিত করন ও কম্বাইন্ড হার্ভেস্টার কৃষকের জন্য সহজলভ্য করা, এবং সিন্ডিকেটমুক্ত কৃষি উৎপাদন ব্যবস্থা গড়ে তোলতে হবে। একই সাথে কৃষি পণ্য বিতরণ ও বিপণন ব্যবস্থায় কৃষক প্রতিনিধিদের অংশগ্রহণ নিশ্চিত করার দাবি জানানো হয়।





