সিলেটে যোগদান করলেন নবাগত বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান
ডেস্ক রিপোর্ট :
প্রকাশিত হয়েছে : ২৬ এপ্রিল ২০২৬, ৯:৪৬ অপরাহ্ণ
সিলেটের নবাগত বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান সিলেট বিভাগীয় কমিশনার কার্যালয়ে যোগদান করেছেন। রোববার তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন বলে নিশ্চিত করেছেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) আশরাফুর রহমান।
এর আগে ২২ এপ্রিল জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থান অধিদফতরের মহাপরিচালক মো. মশিউর রহমানকে সিলেট বিভাগের নতুন বিভাগীয় কমিশনার হিসেবে পদায়ন করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা ওই প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. ইসমাইল হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়। এতে জানানো হয়, পূর্ববর্তী পদ থেকে বদলিপূর্বক তাঁকে সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
নতুন দায়িত্ব গ্রহণের মাধ্যমে সিলেট বিভাগের প্রশাসনিক কার্যক্রমে নতুন গতিশীলতা আসবে বলে সংশ্লিষ্ট মহল আশা করছে।




