সিলেটে শনিবার ৪ ঘন্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
ডেস্ক রিপোর্ট :
প্রকাশিত হয়েছে : ২৩ এপ্রিল ২০২৬, ৯:৩৫ অপরাহ্ণ
জরুরি মেরামত, সংরক্ষণ ও লাইন উন্নয়ন কাজের কারণে আগামী শনিবার সিলেট নগরের কয়েকটি এলাকায় চার ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলীর কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার সকাল ৬টা থেকে ১০টা পর্যন্ত পাঠানটুলা ১১ ফিডারের আওতাধীন পাঠানটুলা, শ্রাবণী, নিকুঞ্জ, লতিফ মঞ্জিল, পল্লবী আবাসিক এলাকা, মদিনা মার্কেট ও আশপাশের এলাকায় বিদ্যুৎ থাকবে না।
একই সময়ে বিমানবন্দর ১১ ফিডারের আওতাধীন লাভলী রোড, তপোবন আবাসিক এলাকা, বর্ণমালা স্কুল এলাকা, আলমদিনা টাওয়ার, মদিনা মার্কেট বাজার, আখরাগলি, বাগবাড়ী, সুরমা আবাসিক এলাকা, লেক সিটি এবং আশপাশের এলাকাও বিদ্যুৎবিচ্ছিন্ন থাকবে।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আব্দুর রাজ্জাক জানান, নির্ধারিত কাজ শেষ হলেই দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে।
তিনি সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের দুঃখ প্রকাশ করে সহযোগিতা কামনা করেছেন।




