হবিগঞ্জে অভিযানে বিপুল দেশীয় অস্ত্র উদ্ধার
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৯ এপ্রিল ২০২৬, ৯:৫৯ অপরাহ্ণ
হবিগঞ্জে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৯ এপ্রিল) রাতে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ ও সদর মডেল থানার সদস্যরা যৌথভাবে এ অভিযান চালান।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রাত প্রায় ৩টার দিকে হবিগঞ্জ সদর উপজেলা-এর পৌর এলাকার পশ্চিম মোহনপুরের একটি বাসা থেকে পরিত্যক্ত অবস্থায় এসব অস্ত্র উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে দুটি চাপাতি, পাঁচটি তলোয়ার সদৃশ কিরিচ, তিনটি কাঠের হাতলযুক্ত রামদা, পাঁচটি পাইপ দিয়ে তৈরি কিরিচ, তিনটি হাতলবিহীন রামদা, তিনটি লোহার পাইপ এবং কাপড় মোড়ানো তিনটি অ্যালুমিনিয়ামের পাইপ।
পুলিশ জানায়, এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি কিশোর গ্যাংসহ অন্যান্য অপরাধীদের বিরুদ্ধেও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।
এম এইচ আ




