সিলেটে হামের প্রাদুর্ভাব: হাসপাতালে ১০৮ শিশু ভর্তি, মৃত্যু ৫
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৭ এপ্রিল ২০২৬, ৩:০৭ অপরাহ্ণ
সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সে শতাধিক শিশু চিকিৎসাধীন রয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৪০ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। বর্তমানে মোট ১০৮ জন শিশু চিকিৎসাধীন আছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল-এ ২৫ জন, হবিগঞ্জ জেলা সদর হাসপাতাল-এ ৬ জন, মৌলভীবাজার জেলা সদর হাসপাতাল-এ ৫ জন, এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল-এ ২ জন এবং ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ ১ জন শিশু ভর্তি হয়েছে। এছাড়া রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতাল-এ আরও ১ জন ভর্তি হন।
শুক্রবার সকাল পর্যন্ত বিভাগে মোট ১০৮ জন শিশু চিকিৎসাধীন রয়েছে। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৫৫ জন, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১৪ জন, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১০ জন, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ১০ জন, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৭ জন, বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন এবং ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন চিকিৎসাধীন আছে।
এছাড়া একজন করে শিশু চিকিৎসাধীন রয়েছে রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতাল, মাউন্ট এডোরা হাসপাতাল, নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতাল, পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতাল, জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।
স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে সিলেট বিভাগে পাঁচজন শিশুর মৃত্যু হয়েছে।
চিকিৎসকরা জানিয়েছেন, আক্রান্ত শিশুদের পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়মিত মনিটরিং চলছে।
এম এইচ আ




