সিলেট সিটি করপোরেশনে কর পরিশোধে বিশেষ ছাড় ঘোষণা
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৭ এপ্রিল ২০২৬, ৩:০২ অপরাহ্ণ
সিলেট সিটি কর্পোরেশন নাগরিকদের জন্য হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স নবায়নে বিশেষ ছাড়ের ঘোষণা দিয়েছে। কর আদায় শাখা থেকে জারি করা এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সিটি কর্পোরেশন এলাকার যেসব বাসাবাড়ি ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের করদাতারা এখনো বকেয়া ও হালসনের হোল্ডিং ট্যাক্স পরিশোধ করেননি এবং ট্রেড লাইসেন্স নবায়ন করেননি, তারা এই বিশেষ সুবিধার আওতায় আসতে পারবেন।
এ সুবিধার আওতায় বকেয়া হোল্ডিং ট্যাক্স পরিশোধে ১৫ শতাংশ ছাড় দেওয়া হবে। পাশাপাশি ট্রেড লাইসেন্স নবায়নের ক্ষেত্রে আরোপিত সারচার্জ সম্পূর্ণ মওকুফ করা হয়েছে।
এই সুবিধা আগামী ১৫ এপ্রিল থেকে ১৫ মে ২০২৬ পর্যন্ত কার্যকর থাকবে বলে জানানো হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে কর পরিশোধ ও লাইসেন্স নবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নাগরিকদের বিশেষভাবে অনুরোধ জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, কর্পোরেশনের রাজস্ব বৃদ্ধি এবং সেবার মান উন্নয়নের স্বার্থে এই উদ্যোগ নেওয়া হয়েছে। বিষয়টি ব্যাপকভাবে প্রচারের জন্য ওয়ার্ড পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি স্থানীয় গণমাধ্যম ও মাইকিংয়ের মাধ্যমেও প্রচারণা চালানো হবে।
বিশ্বজিত দেব, সিটি কর্পোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা, স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নাগরিকদের সময়মতো কর পরিশোধে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়েছে।
এম এইচ আ





