সিলেটে ২০ এপ্রিল থেকে এমআর টিকাদান ক্যাম্পেইন শুরু
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৭ এপ্রিল ২০২৬, ২:৫৮ অপরাহ্ণ
সিলেটে আগামী ২০ এপ্রিল থেকে শুরু হচ্ছে মাসব্যাপী হাম-রুবেলা (এমআর) টিকাদান ক্যাম্পেইন, যা চলবে ১৯ মে পর্যন্ত। এ সময়ে সিলেট সিটি কর্পোরেশন এলাকার ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী ৬৮ হাজার ৫৫০ জন শিশুকে এক ডোজ এমআর টিকা প্রদান করা হবে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) নগরভবনে আয়োজিত এক উদ্বুদ্ধকরণ সভায় এ তথ্য জানানো হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সিসিকের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।
তিনি বলেন, স্বাস্থ্যসেবা পাওয়া নাগরিকদের মৌলিক অধিকার এবং হাম-রুবেলা প্রতিরোধে এই টিকাদান কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিশুদের সুস্থ ও নিরাপদ রাখতে সময়মতো টিকা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
সিসিক প্রশাসক আরও বলেন, অনেক সময় সচেতনতার অভাবে শিশুরা টিকা থেকে বঞ্চিত হয়। তাই অভিভাবকদের সচেতন করে নির্ধারিত সময়ে সব শিশুকে টিকার আওতায় আনতে সংশ্লিষ্টদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিসিকের সচিব মো. আশিক নূর। এছাড়া উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম ও ডা. ফজলুল কাদের।
ডা. জাহিদুল ইসলাম জানান, পূর্বে টিকা গ্রহণ করে থাকলেও বা হাম-রুবেলায় আক্রান্ত হয়ে থাকলেও নির্ধারিত বয়সসীমার সব শিশুকেই এই ক্যাম্পেইনে টিকা নিতে হবে।
টিকা গ্রহণের জন্য ১৭ ডিজিটের জন্ম নিবন্ধন নম্বর ব্যবহার করে ইপিআই ভ্যাকসিনেশন অ্যাপ (VAXEPI)-এর মাধ্যমে অনলাইনে নিবন্ধন করা যাবে। তবে নিবন্ধন ছাড়াও সরাসরি টিকাকেন্দ্রে গিয়ে টিকা নেওয়ার সুযোগ থাকবে।
শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক শিক্ষার্থীদের নিজ নিজ প্রতিষ্ঠানে স্থাপিত টিকাকেন্দ্রে টিকা দেওয়া হবে। অন্যদিকে, শিক্ষাপ্রতিষ্ঠানের বাইরে থাকা শিশুদের স্থায়ী ও অস্থায়ী ইপিআই কেন্দ্রগুলোতে টিকা প্রদান করা হবে।
এম এইচ আ





