সচিবের মৃত্যুতে বাণিজ্যমন্ত্রীর সিলেট সফর স্থগিত
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৭ এপ্রিল ২০২৬, ২:৫৭ অপরাহ্ণ
বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমানের মৃত্যুতে বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির-এর পূর্বনির্ধারিত সিলেট সফর স্থগিত করা হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) সকালে রাজধানীর স্কয়ার হাসপাতাল-এ চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সচিবের আকস্মিক প্রয়াণের কারণে মন্ত্রীর নির্ধারিত সফরসূচি বাতিল করা হয়। এদিন তার সিলেটে পৌঁছানোর কথা ছিল।
পারিবারিক সূত্র জানায়, রক্তে প্লাটিলেট কমে যাওয়ায় গত ১৩ এপ্রিল মাহবুবুর রহমানকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে পরীক্ষায় তার শরীরে ম্যালেরিয়া শনাক্ত হয়। নিবিড় পর্যবেক্ষণে থাকা অবস্থায় শুক্রবার সকালে তিনি মারা যান।
মাহবুবুর রহমান ১৩তম বিসিএস (শুল্ক ও আবগারি) ক্যাডারের একজন মেধাবী কর্মকর্তা ছিলেন। দীর্ঘ কর্মজীবনে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন শেষে ২০২৫ সালের ২৫ ফেব্রুয়ারি তিনি বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব হিসেবে যোগদান করেন।
শোক জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী
সচিবের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
এক শোকবার্তায় তিনি বলেন, মাহবুবুর রহমান ছিলেন একজন দক্ষ, সৎ ও নিষ্ঠাবান কর্মকর্তা। তার পেশাদারত্ব ও দায়িত্ববোধ বাণিজ্য মন্ত্রণালয়ের কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।
মন্ত্রী মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
এম এইচ আ





