জৈন্তাপুরে বর্ণিল আয়োজনে বর্ষবরণ ১৪৩৩ উদযাপন
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৪ এপ্রিল ২০২৬, ১০:০২ অপরাহ্ণ
সিলেটের জৈন্তাপুর উপজেলায় বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) জৈন্তাপুর উপজেলা প্রশাসন ও উপজেলা শিল্পকলা একাডেমির যৌথ উদ্যোগে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়।
বেলা ১১টায় বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সাব-রেজিস্ট্রি অফিসের সামনে এসে শেষ হয়। শোভাযাত্রায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষার্থী, শিক্ষক, সাংস্কৃতিককর্মী ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রতিনিধিরা অংশ নেন।
শোভাযাত্রার পূর্বে উপস্থিত অতিথিরা সম্মিলিতভাবে জাতীয় সংগীত পরিবেশন করেন। পরে সাব-রেজিস্ট্রি অফিসের সামনে ঐতিহাসিক বটতলায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে ‘এসো হে বৈশাখ’ গানের সঙ্গে উপস্থিত সকলে কণ্ঠ মেলান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম মোস্তফা। তিনি শুভেচ্ছা বক্তব্যে বাংলা নববর্ষের তাৎপর্য তুলে ধরে সকলকে নতুন বছরের শুভেচ্ছা জানান।
যৌথভাবে অনুষ্ঠান উপস্থাপনা করেন উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আজিজুল হক খোকন এবং বিয়াম ডা. কুদরত উল্লাহ স্কুলের প্রধান শিক্ষক আবু সুফিয়ান বিলাল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজ পলি রানী দেব, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইউএইচএফপিও ডা. এন ইসলাম মোহাম্মদ ফারুক, ২নং জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম, কৃষি কর্মকর্তা হুমায়ন দিলদার, সিনিয়র মৎস্য কর্মকর্তা অলিউর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা সাইফুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবেদ হাসান, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জুলহাস, জৈন্তাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি নুরুল ইসলাম, বিএনপি নেতা গিয়াস উদ্দিন আল মামুন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
দিনব্যাপি উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ বর্ষবরণ অনুষ্ঠানে নতুন বছরকে বরণ করে নিতে সাধারণ মানুষের ব্যাপক অংশগ্রহণ ছিলো চোখে পড়ার মতো।
এম এইচ আ




