নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় সিলেটের তরুণী নিহত
অনলাইন ডেস্ক:
প্রকাশিত হয়েছে : 31 March 2026, 12:38 PM
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের কুইন্স এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন বাংলাদেশি তরুণী নিশাত জান্নাত (১৯)। রবিবার (২৯ মার্চ) রাতে উডসাইড এলাকায় একটি গারবেজ ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহত নিশাত সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ঢাকা দক্ষিণের রায়েরগড় এলাকার বাসিন্দা। তিনি কুইন্সের জ্যামাইকা এলাকায় একটি পার্কিং গ্যারেজে খণ্ডকালীন কাজ করতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার রাত প্রায় ১২টার দিকে রুজভেল্ট অ্যাভিনিউ ও ৬২ স্ট্রিটের মোড়ে দুর্ঘটনাটি ঘটে। কাজ শেষে ট্রেন থেকে নেমে ক্রসওয়াক দিয়ে রাস্তা পার হচ্ছিলেন নিশাত। এ সময় পশ্চিমমুখী একটি গারবেজ ট্রাক ডানদিকে মোড় নিতে গিয়ে তাকে সজোরে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই জরুরি চিকিৎসা সেবাকর্মীরা তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের বাবা ইমাম হেলাল আহমেদ জানান, নিশাতের জানাজার নামাজ স্থানীয় সময় মঙ্গলবার জোহরের নামাজের পর উডসাইডের বায়তুল জান্নাহ মসজিদে অনুষ্ঠিত হবে। পরে তাকে নিউজার্সির একটি মুসলিম কবরস্থানে দাফন করা হবে।
তিনি আরও জানান, তারা ২০১৭ সালে সিলেট থেকে অভিবাসী ভিসায় যুক্তরাষ্ট্রে যান। বর্তমানে তিনি উডসাইড এলাকার একটি মসজিদে ইমাম হিসেবে দায়িত্ব পালন করছেন।
ছোট বোনের জন্য কেক হাতে বাড়ি ফেরার পথে নিশাতের এমন মর্মান্তিক মৃত্যুতে প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।
এম এইচ আ




