সিলেটে মাজার জিয়ারত করলেন মির্জা ফখরুল
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : 04 January 2026, 7:32 PM
ব্যক্তিগত সফরে এক দিনের জন্য সিলেটে গিয়ে দুটি মাজার জিয়ারত করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে রোববার (৪ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে সিলেটে পৌঁছান মির্জা ফখরুল।
সেখানে হযরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারত শেষে শাহপরান (রহ.) মাজার জিয়ারতে যান তিনি। এ সময় স্থানীয় বিএনপির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন
সন্ধ্যা ৬টার দিকে সিলেটের উইন্ডসর হোটেল অ্যান্ড রিসোর্টে স্থানীয় সংবাদমাধ্যমকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেবেন মির্জা ফখরুল। সেখান থেকে ঢাকায় ফিরবেন।
এর আগে ঢাকা থেকে একটি ফ্লাইটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান মির্জা ফখরুল। সেখানে সিলেট বিএনপির নেতারা তাকে অভ্যর্থনা জানান।




