সুনামগঞ্জে আ.লীগ নেতা আজাদ গ্রেফতার
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : 07 October 2025, 6:28 PM
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সাচনা বাজার থেকে আ,লীগ নেতা ইকবাল আল আজাদকে গ্রেফতার করেছে জামালগঞ্জ থানা পুলিশ।
তিনি জামালগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ন আহ্বায়ক পদে রয়েছেন।
জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম,গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
আজাদের পরিবার সূত্রে জানা গেছে, সোমবার (০৬ অক্টোবর) দিবাগত রাত ২ টার দিকে জামালগঞ্জ থানা পুলিশের সদস্যরা চেয়ারম্যান ইকবাল আল আজাদের সাচনা বাজারের নিজ বাসা থেকে তাঁকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।
জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম, উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ন আহ্বায়ক ইকবাল আল আজাদকে বিশেষ ক্ষমতা আইনের মামলায় গ্রেফতার করা হয়েছে।




