মাধবপুর সীমান্তে ইয়াবাসহ যুবক আটক
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : 15 September 2025, 11:38 AM
হবিগঞ্জের মাধবপুর উপজেলার সস্তামোড়া এলাকা থেকে ৩০০ পিস ভারতীয় ইয়াবাসহ রমজান মিয়া (২৫) নামে এক যুবককে আটক করেছে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর ধর্মঘর বিওপির টহলদল। আটক যুবক ধর্মঘর ইউনিয়নের আলীনগর গ্রামের মো: আসাদ আলীর ছেলে।
আটকের সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও দুটি সিমকার্ডও জব্দ করা হয়। উদ্ধারকৃত মালামালের মূল্য প্রায় ১ লাখ ৩৩ হাজার ১শত টাকা। আটককৃত যুবককে মাধবপুর থানায় সোপর্দ করে মামলা দায়ের করা হয়েছে।
এছাড়া, একই দিনে বিজিবি আরও ৯৩৯ পিস ইয়াবা, ৫২ কেজি গাঁজা ও ৪৫ বোতল ইস্কফ উদ্ধার করেছে। বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ জানিয়েছেন, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান রোধে তাদের অভিযান অব্যাহত থাকবে।




