কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির মতবিনিময় সভা
কোম্পানীগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ০১ জানুয়ারি ২০২৫, ৬:২৮ অপরাহ্ণ
সিলেটের কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার ১লা জানুয়ারি বিকেলে টুকের বাজার মেজবান রেষ্টুরেন্টে প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি আব্দুল আলীমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল জলিলের পরিচালনায় সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন, ক্লাবের সাবেক সভাপতি শাব্বির আহমদ, সিনিয়র সহ-সভাপতি আবিদুর রহমান, সহ সভাপতি আনোয়ার সুমন, যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুল হক, আকবর রেদওয়ান মনা, কোষাধ্যক্ষ আলী হোসেন, অফিস সম্পাদক ফখর উদ্দিন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আব্দুল হামিদ প্রমুখ।
সভায় অভিষেক অনুষ্ঠান ও বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
সিলেটসংবাদ/হা




